ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংগঠনের ভান্ডারিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ যুব সম্প্রদায়” এই শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।
সংগঠনের সভাপতি মো. ছগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ. এম. জহিরুল ইসলাম, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
