প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হয়েছে।

সোমবার সকালে দিবসের সূচনায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব চত্বরে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ক্লাব রোডে মানববন্ধন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, টিআইবি-সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম আলী, বেসরকারি উন্নয়ন সংগঠক জিয়াউল আহসান, কলেজ শিক্ষক জাহিদুর রহমান, স্কুল শিক্ষার্থী নাসির জাহাঙ্গীর। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। শুরুতে শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে।

কর্মসূচি সমূহে সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক, স্বজন, ইয়েস সদস্য সততা সংঘ, বিএনসিসি, রোভার স্কাউট, বয়েস স্কাউট, গালর্স গাইড এবং শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial