প্রধান সূচি

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক নেতা আব্দুল লতীফ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা, প্রধান শিক্ষক নাছির উদ্দিন, সাইফুদ্দিন মো. ফয়সাল, শিক্ষক শ্যামেলেন্দু মিত্র, বাবুল কুমার মিত্র, সাংবাদিক মুজিবর রহমান, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

এতে পৌর শহরের সরকারি হাতেম আলী স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial