প্রধান সূচি

Monday, December 9th, 2019

 

নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ পরিষদের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সিনিয়র সাংবাদিক পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটিু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক খালিদ আবু, হাসানবিস্তারিত পড়ুন


আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারীদের স্থান নেই … শেখ হেলাল এমপি

বঙ্গবন্ধু’র ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আওয়ামী লীগে সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক কারবারীদের স্থান নেই। দয়া করে দলের কোন নেতা এসব ব্যক্তিসহ স্বাধীনতা বিরোধী ও তাদের পরিবারের সন্তানদের আওয়ামী লীগে ঠাঁই দিবেন না। আওয়ামী লীগের প্রাণ হচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা। ওয়ান ইলেভেনসহ দলের দুর্দিনে তৃণমূলের পরিক্ষিত নেতাকর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে। দলে তাদের যথাযথ মুল্যায়ন করতে হবে। সোমবার দুপুরে খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আদালতের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে। তার মুক্তির নামে আন্দোলন করে কোনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বেগম রোকেয়া দিবসে তিন জয়ীতাকে সম্মাননা প্রদান

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে তিন নারীকে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক রোকেয়া বেগম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ। পরে “জয়ীতা আন্বেষনেবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নাগরিক সমাজ, প্রশাসন, পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, জাহানুর বেগমবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী নারীদের জয়িতা হিসেবে সংর্বধনা দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা শাহনেওয়াজ বেগম, থানা অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট উপজেলা সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আই. জি. এ. প্রকল্পের ট্রেড প্রশিক্ষক মো. আল আমীন, কিশোর কিশোরী ক্লাববিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসেনর  সম্মুখ  সড়কে মানববন্ধন ও পরে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাষ্টারের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খশরু, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, প্রভাষক জগদিস কুন্ডু প্রমুখ।


মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক নেতা আব্দুল লতীফ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা, প্রধান শিক্ষক নাছির উদ্দিন, সাইফুদ্দিন মো. ফয়সাল, শিক্ষক শ্যামেলেন্দু মিত্র, বাবুল কুমার মিত্র,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হয়েছে। সোমবার সকালে দিবসের সূচনায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব চত্বরে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ক্লাব রোডে মানববন্ধন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, টিআইবি-সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম আলী, বেসরকারি উন্নয়ন সংগঠক জিয়াউল আহসান, কলেজ শিক্ষক জাহিদুরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের সভা প্রতিবাদের মুখে পন্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভা প্রতিবাদের মুখে পন্ড হয়ে গেছে। সোমবার সকালে উপজেলা অডিটরিয়মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সরদার মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধার নেতৃত্বে এ সভা ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু। সভার একপর্যায়ে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদের নেতৃত্বে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ আলম, যুগ্ন সাধারণ আলহাজ্ব গিয়াস উদ্দিন সেলিম, শিক্ষা সম্পাদক ইব্রাহিম শিকদার, সদস্য ফকিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial