প্রধান সূচি

Monday, December 9th, 2019

 

পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালিত

পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। এসময় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের সাথে লড়াই-সংগ্রামে সফল হওয়া ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার নারী ও স্কুল-কলেজের কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সিপিজি সুত্রে জানা যায়, সোমবার সকালে কৃষকরা ক্ষেতের ধান কাটতে গিয়ে সাপটি দেখতে পেয়ে স্থানীয় সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্যদের খবর দেন। তারা সাপটিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের মরাভোলা ক্যাম্পে নিয়ে যান এবং বনরক্ষীদের সহায়তায় এদিন দুপুরে বনে অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সিপিজি সদস্য খলিলুর রহমান, সরোয়ার হোসেন, ভি.টি.আর.টি’র শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার এবং মো. নাঈম হোসেন। মরাভোলা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ হাফিজুর রহমান সাপ অবমুক্ত করণের বিষয়টি স্বীকার করেছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial