প্রধান সূচি

শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

সিপিজি সুত্রে জানা যায়, সোমবার সকালে কৃষকরা ক্ষেতের ধান কাটতে গিয়ে সাপটি দেখতে পেয়ে স্থানীয় সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্যদের খবর দেন। তারা সাপটিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের মরাভোলা ক্যাম্পে নিয়ে যান এবং বনরক্ষীদের সহায়তায় এদিন দুপুরে বনে অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সিপিজি সদস্য খলিলুর রহমান, সরোয়ার হোসেন, ভি.টি.আর.টি’র শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার এবং মো. নাঈম হোসেন। মরাভোলা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ হাফিজুর রহমান সাপ অবমুক্ত করণের বিষয়টি স্বীকার করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial