প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নাগরিক সমাজ, প্রশাসন, পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, জাহানুর বেগম প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial