প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের সভা প্রতিবাদের মুখে পন্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভা প্রতিবাদের মুখে পন্ড হয়ে গেছে। সোমবার সকালে উপজেলা অডিটরিয়মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সরদার মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধার নেতৃত্বে এ সভা ডাকা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু।

সভার একপর্যায়ে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদের নেতৃত্বে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ আলম, যুগ্ন সাধারণ আলহাজ্ব গিয়াস উদ্দিন সেলিম, শিক্ষা সম্পাদক ইব্রাহিম শিকদার, সদস্য ফকির মাহবুব আলম, সদস্য মিজানুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারেক আলী হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারেক হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাতাফ হাওলাদারসহ ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সভার প্রতিবাদ করেন। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু বলেন, আমরা অডিটোরিয়ামে কিসের সভা হচ্ছে এটা জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেননি এবং এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। তারা নিজেদের ইচ্ছামত বিভিন্ন স্থানে কমিটি দেয়ার চিন্তা ভাবনা করেছিলেন। প্রতিবাদের মুখে জেলা নেতা এডভোকেট কানাই লাল বিশ্বাস, তৌহিদুল ইসলাম হিরু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক চলে যান। এমনকি যারা দু:সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন তারা কেউই এ সভায় না থাকায় আমরা এ সভার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছি, বাঁধা দিয়েছি এবং বিক্ষোভ মিছিল করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial