পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালিত
পিরোজপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। এসময় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের সাথে লড়াই-সংগ্রামে সফল হওয়া ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার নারী ও স্কুল-কলেজের কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের সভা প্রতিবাদের মুখে পন্ড »
