প্রধান সূচি

স্বরূপকাঠীতে গাছ চাপায় দিনমজুরের মৃত্যু

জেলার স্বরূপকাঠী উপজেলায় গাছ চাপা পড়ে আনিসুর রহমান (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে (আমড়াভিটা) এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই দিন বিকেলে আনিস অন্য সহযোগীদের নিয়ে কাটা গাছ কাঁধে করে পরিবহন করছিল। এসময় অসাবধানতবশত: গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। দিনমজুর আনিস ওই গ্রামের মো. আব্দুল মালেক মিয়ার ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial