প্রধান সূচি

Saturday, December 7th, 2019

 

পিরোজপুরে মহিলা পরিষদের মতবিনিময় সভা

“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্রশাসন, বিভিন্ন স্টেক হোল্ডারসহ পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মহিলা পরিষদ কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন, এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান, কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্র্বাহী পরিচালক মাইনুল ইসলাম,বিস্তারিত পড়ুন


প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতা এস এম এ হান্নানের ইন্তেকাল

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের পিতা পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী এস এম এ হান্নান (৭৫) শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এস এম এ হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিরোজপুর টেলিভিশনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর মহল্লায় নিজেদের বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে লিমা আক্তার (১৩) ও জান্নাতি আক্তার (৬) নামের নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এরা গাজীপুর মহল্লার মো. আলী হোসেন তালুকদারের মেয়ে। লিমা আক্তার স্থানীয় দক্ষিন গাজিপুর দাখিল মাদ্রাসা থেকে এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিয়েছে এবং জান্নাতি আক্তার (৬) দক্ষিণ গাজীপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, লিমা এবং জান্নাতি দুই বোন শনিবার দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে না আসায় বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুরেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট শহরের মিঠা পুকুরপারস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বুরো প্রদাস ঘোষ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলন দেবনাথ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, মহিলা ভাইসবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সন্ধ্যা নদী থেকে ৩৫ জুয়াড়ি আটক

জেলার স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারে করে জুয়া খেলার সময় ৩৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়। এসময় পুলিশ জুয়াড়িদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে শনিবার সকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা উপজেলার বলদিয়া, সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্বরূপকাঠী থানার এস আই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ এম. ভি. কলাভিটা নামক একটিবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে গাছ চাপায় দিনমজুরের মৃত্যু

জেলার স্বরূপকাঠী উপজেলায় গাছ চাপা পড়ে আনিসুর রহমান (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে (আমড়াভিটা) এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই দিন বিকেলে আনিস অন্য সহযোগীদের নিয়ে কাটা গাছ কাঁধে করে পরিবহন করছিল। এসময় অসাবধানতবশত: গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। দিনমজুর আনিস ওই গ্রামের মো. আব্দুল মালেক মিয়ার ছেলে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial