স্বরূপকাঠীতে সন্ধ্যা নদী থেকে ৩৫ জুয়াড়ি আটক
জেলার স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারে করে জুয়া খেলার সময় ৩৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়। এসময় পুলিশ জুয়াড়িদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে শনিবার সকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা উপজেলার বলদিয়া, সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্বরূপকাঠী থানার এস আই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ এম. ভি. কলাভিটা নামক একটি ইঞ্জিন চালিত ষ্টিলবডি ট্রলারে জুয়া খেলারত অবস্থায় থাকা ৩৫ জুয়াড়িকে আটক করে। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু’র আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত জুয়ারিরা হল- ইউপি সদস্য হুমায়ুন কবির বেপারী, চৌকিদার আব্দুস সালাম, জাকির হোসেন, সুজন হাওলাদার, মামুন বাহাদুর, সামসুল হক মাঝি, সুমন সুতার, কাওসার হাওলাদার, আক্তার শেখ, শাহ আলম আকন, রহমত উল্লা, হুমায়ুন কবির হাওলাদার, হাফিজ হাওলাদার, মিজান বাহাদুর, সাইফুল ইসলাম বাহাদুর, স্বপন বাহাদুর, আমির হোসেন ঘরামী, জাহারুল শেখ, স্বজল সুতার, জাহিদ তালুকদার, রবিউল বাহাদুর, রফিকুল ইসলাম মৃধা, শামীম ঘরামী, নাজমুল হাসান রনি, শহিদুল ইসলাম আকন, রাসেল খান, লুৎফুর রহমান মাঝি, মিঠু মিয়া সুতার, এমাদুল হাসান, ইস্রাফিল, শাহীন বাহাদুর, ওবায়দুল হক, জসীম শেখ, শাহাদাৎ হোসেন, আরিফ হোসেন।
