প্রধান সূচি

দুবলার চরের রাস উৎসবে যেতে ৮ নৌপথ

সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্যস্নানে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতে ৮টি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। তিন দিনব্যাপী উৎসবে অংশ গ্রহণকারীদের নিরাপত্তার জন্য ১০ নভেম্বর ভোর থেকে যাত্রাপথে থাকবে বন বিভাগ, পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের পাহারা।

পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পারমিট নিয়ে দুবলার চরের উৎসবে যেতে পারবেন। এবারই প্রথম রাশ উৎসব চলাকালে পুণ্যার্থী ছাড়া অন্য কাউকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, রাশ উৎসবে যেতে অনুমোদিত ৮টি নৌপথের মধ্যে ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন তেকে তিনকোন আইল্যান্ড হয়ে দুবলার চরে যাওয়া যাবে। এছাড়া বগী-বলেশ্বর-সুপতি স্টেশন থেকে কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর এবং শরণখোলা স্টেশন ও সুপতি স্টেশন থেকে কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর যাওয়া যাবে। বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর, কদমতলা থেকে ইছামতি নদী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগা দোবেকী হয়ে দুবলার চরে যাওয়ারও সুযোগ রয়েছে।

এছাড়া কৈখালী স্টেশন হয়ে মাদার গাং, খোপড়াখালী ভারানী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগাদোবেকী হয়ে- কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত দিয়ে ও নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে পুণ্যার্থীরা দুবলার চরে যেতে পারবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial