পাইকপাছায় পূজা মন্ডপে সরকারী অর্থ বিতরন
দুর্গোৎসব উপলক্ষে পাইকপাছার পূজা মন্ডপে সরকারী অর্থ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সকালে পূজাউদযাপন পরিষদ আয়োজিত সরকারী অর্থ বিতরন অনুষ্ঠানে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি আলীকতারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে অনুদানের অর্থ প্রদান করেন।উপজেলা পরিষদ হল রুমে পূজা পরিষদ সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আ’লীগ আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সম্পাদক-আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ময়নুল ইসলাম, শংকর দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ, বি. সরকার, হেমেশ মন্ডল, বাবুরাম মন্ডল, সুণিল মন্ডল, পিযুষ সাধু, জগদীশ রায়, সূভাষ রায় ইউপি সদস্য, বিপুল মন্ডল, শান্ত মন্ডল, মানবেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
উল্লেখ্য ১৪৮ টি পুজা মন্দিরে সরকারী অনুদান- ৯ হাজার, এমপি আকতারুজ্জামান বাবু ১ হাজার ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ২ শত করে টাকা বিতরন করেন।
