প্রধান সূচি

পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার পিরোজপুর কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ওমেরা এলপিজি এর আয়োজনে ও ওমেরা এলপি গ্যাসের পিরোজপুর পরিবেশক মেসার্স সিনান ট্রেডার্সে ব্যবস্থাপনায় প্রায় ২০০ জন রিটেইলারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ওমেরা রিটেইলার প্রোগ্রাম-২০১৯। রিটেইলার অনুষ্ঠানে ওমেরা কোম্পানী, ওমেরা গ্যাসের গুণগতমান ও নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করেন ওমেরা এলপিজি’র বরিশাল ডিভিশন ইনচার্জ মো. এমদাদুল হক। ওমেরার বাজারজাতকরণ প্রসার ও পণ্যের গুণগত মান সম্পর্কে আলোচনা করেন ওমেরা এলপিজি’র টেরিটরি সেলস অফিসার অনুপ সাহা।

সূচনা বক্তব্য রাখেন ওমেরা এলপিজি’র পিরোজপুর মার্কেটিং ডেভলপমেন্ট অফিসার মুরাদ আহমেদ। বক্তব্য রাখেন পিরোজপুরের সিনান ট্রেডার্সের মার্কেটিং অফিসার আশিষ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সিনান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেসার্স সিনান ট্রেডার্সের সিইও এস.এম.জি. নেওয়াজ।

অনুষ্ঠানে ওমেরা এলপিজি বিক্রেতারা ওমেরার গুণগতমান ও সেবা নিয়ে সন্তোসজনক মনোভাব প্রকাশ করেন এবং বর্তমানে ওমেরা এলপিজি ২য় অবস্থান থেকে প্রথম অবস্থানে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial