Thursday, September 19th, 2019
পিরোজপুর বিআরটিএ অফিসের মাধ্যমে ভুয়া লাইসেন্স প্রদানের সিন্ডিকেটের সন্ধান লাভ ॥ গ্রেফতার-১
পিরোজপুর বিআরটিএ অফিসের মাধ্যমে ভুয়া লাইসেন্স প্রদানের একটি শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন স্থানের তিন শতাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ঘটনা পিরোজপুরের গোয়েন্দা পুলিশ উদঘাটন করেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য পিরোজপুর বিআরটিএ অফিসের দালাল পিরোজপুর শহরতলীর বাসিন্দা মৃত মফিজ উদ্দিন আকনের ছেলে মারুফ আকনকে (৩৬) গ্রেফতার করার পর এ তথ্য জানা গেছে। পুলিশ তাকে বৃহস্পতিবার গ্রেফতার করে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, টাঙ্গাইল, শেরপুর, সাভারসহ বৃহত্তর ঢাকার তিন শতাধিক ব্যক্তিকে গত আড়াই মাসেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া থানা পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
জেলায় ভান্ডারিয়ায় বুধবার বিকেলে ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে থানা ইকোপার্কে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পুজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি এস. এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, সহ-সভাপতি বিধান চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিরেন্দ্র নাথ বসু, মদন মোহোন জিউ মন্দির কমিটির সভাপতি সুকুমার দাসসহ বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। ওসি মাকসুদুর রহমানবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণসহ ৭ দফা দাবীতে কাউখালীতে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে। কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়। বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ ফকির, যুগ্ম সম্পাদক লিটন কৃষ্ণ কর, শিক্ষক নেতা আল মামুন, মেহেরুন্নেসা, হুমায়ুন কবির প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য দূরীকরণের জন্য দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে আসছেন। প্রাথমিক ওবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম উন্নীত গ্রেডে বেতন স্কেল প্রদানসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্বরূপকাঠী উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষক সমিতির প্রনীত ৭ দফা দাবীর যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সভাপতি অপুর্ব কুমার মন্ডল, সম্পাদক মিথিলা আক্তার, শিক্ষক মিজানুর রহমান, রেজাউল কবির, সুমন মিস্ত্রী, সেলিম হোসেন প্রমুখ
শেখ হাসিনার শাসন আমল, গণমাধ্যমের স্বর্ণালী অধ্যায় … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার শাসন আমল বর্তমান গণমাধ্যমের জন্য একটি স্বর্ণালী অধ্যায়। তার আমলেই গণমাধ্যমকে অবাধ ও উন্মুক্ত করে দিয়েছেন। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে পিরোজপুর জেলার সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা কারও বন্ধু হতে পারেনা, বন্ধু হবে তার কর্ম। কেননা একজন সাংবাদিকের একটি সংবাদ সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে। উদাহরন স্বরূপ মন্ত্রী বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ছোট্ট একটিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার পিরোজপুর কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ওমেরা এলপিজি এর আয়োজনে ও ওমেরা এলপি গ্যাসের পিরোজপুর পরিবেশক মেসার্স সিনান ট্রেডার্সে ব্যবস্থাপনায় প্রায় ২০০ জন রিটেইলারদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ওমেরা রিটেইলার প্রোগ্রাম-২০১৯। রিটেইলার অনুষ্ঠানে ওমেরা কোম্পানী, ওমেরা গ্যাসের গুণগতমান ও নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোচনা করেন ওমেরা এলপিজি’র বরিশাল ডিভিশন ইনচার্জ মো. এমদাদুল হক। ওমেরার বাজারজাতকরণ প্রসার ও পণ্যের গুণগত মান সম্পর্কে আলোচনা করেন ওমেরা এলপিজি’র টেরিটরি সেলস অফিসার অনুপ সাহা। সূচনা বক্তব্য রাখেন ওমেরা এলপিজি’র পিরোজপুর মার্কেটিং ডেভলপমেন্ট অফিসার মুরাদ আহমেদ। বক্তব্য রাখেন পিরোজপুরের সিনান ট্রেডার্সের মার্কেটিং অফিসার আশিষ সাহা। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের একটি হোটেলে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলার অর্ধশতাধিক পেশাদার চালক অংশ গ্রহন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাস মালিক সমিতি’র সম্পাদক আব্দুল বাকী তালুকদার, বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী তানভীর হোসেন, বাগেরহাট ট্রাফিক ইনেসপেক্টর মো. মামুন উর রশীদ।
বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎস সংকটাপন্ন
বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎসগুলো সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে দিন দিন সংকটাপন্ন হয়ে পড়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে সুপেয় পানির উৎস্যগুলো রক্ষা করা সম্ভব। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে লবনাক্ত অঞ্চলে মানসম্মত পুকুর ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ বিশুদ্ধ পানি ব্যবহার করেন প্রাকৃতিক উৎস থেকে। উৎসগুলোতে বর্তমানে লবনাক্ততা বেড়ে গেছে। তাই এ অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের জন্য পুকুরের পানির সঠিক ব্যবস্থাপনার বিকল্প নেই। জাগ্রত যুব সংঘের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার ॥ লুন্ঠিত মালামাল উদ্ধার
জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালীতে আলোচিত ডাকাতি মামলার আসামি তানজিম (২৫) ও রাসেল (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোর্ট রোড স্টীমার ঘাট থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত তানজিম বরিশাল মেহিন্দিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও রাসেল বরগুনা জেলার সদর থানার পাতাকাটা গ্রামের মতিউর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদারের বাড়িসহ একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতবিস্তারিত পড়ুন
