প্রধান সূচি

ভান্ডারিয়া থানা পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

জেলায় ভান্ডারিয়ায় বুধবার বিকেলে ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে থানা ইকোপার্কে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পুজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি এস. এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, সহ-সভাপতি বিধান চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিরেন্দ্র নাথ বসু, মদন মোহোন জিউ মন্দির কমিটির সভাপতি সুকুমার দাসসহ বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ওসি মাকসুদুর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দির ও মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ ধর্মীয় বিভিন্ন নিয়মকানুন মেনে চলার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial