বাগেরহাটে গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের একটি হোটেলে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলার অর্ধশতাধিক পেশাদার চালক অংশ গ্রহন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাস মালিক সমিতি’র সম্পাদক আব্দুল বাকী তালুকদার, বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী তানভীর হোসেন, বাগেরহাট ট্রাফিক ইনেসপেক্টর মো. মামুন উর রশীদ।
Please follow and like us:
« বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎস সংকটাপন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত »
