প্রধান সূচি

সৌভাগ্য

প্রজাপতির সাথে ঘুরি
চেয়ে চেয়ে দেখে তষ্কর, লুটেরা
বলে- এ আর এমন কি!
বাগান যেহেতু পড়ে আছে উন্মুক্ত
প্রেমিক হতে দোষের তো কিছু দেখছি না।

হাত ধরে নিয়ে যায় রূপকথার রাজকন্যা
চেয়ে চেয়ে দেখে ভন্ড, প্রতারক
বলে- এ আর এমন কি!
কেউ না কেউ তো সৌভাগ্যবান হবেই ধরণীতে
আমিই না হয় হলাম সেই মানুষটা।

সোনালী সকাল এসে লুটিয়ে পড়ে পায়ের কাছে
নিদারুন সব বিকেলগুলোকে করেছি ডায়েরির মলাটবন্দী
বলে- এ আর এমন কি!
হাত বাড়ালেই যদি ছোঁয়া যায় অমৃতের পেয়ালা
বিষের পাত্রে কার আর রুচি হয় বলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial