প্রধান সূচি

কাউখালীতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে রাকিবুল ইসলাম (১৮) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বদরপুর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
রাকিব ওই গ্রামের আব্দুল জলিল রাঢ়ির ছেলে এবং কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বাড়ির পাশের একটি পেয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাকিবের লাশ দেখতে পান তার বাবা-মা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial