Tuesday, September 17th, 2019
মোংলা বন্দর দিয়ে গার্মেন্ট পণ্য রফতানি শুরু
বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্ট পণ্য রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ৪০ ফিট কন্টেইনারে করে ৭৫০ বান্ডিলে ২০ হাজার ৫৬৮ পিস সোয়েটার রফতানি করা হয়েছে। হংকং এর পতাকাবাহী এমভি মার্কস ওয়ালগেটস জাহাজে এ পণ্য রফতানি করা হয়। এ পণ্য জার্মানীর হামবুর্গ বন্দরে পৌঁছাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল জানান, মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রফতানির কার্যক্রম শুরু হওয়ায় এ বন্দরের গুরুত্ব বাড়বে। সুযোগ সুবিধার কথা চিন্তা করে রফতানিকারকরা এ বন্দর ব্যবহার করবেন। রফতানিকারকদের দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধা। তিনি আরও দাবি করেন, এই বন্দরে কোন জাহাজবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বেরিবাঁধের গাছ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সুফলভোগীদের মানববন্ধন
জেলার মঠবাড়িয়ায় উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বেড়িবাঁধের দুই পাড়ে সৃজিত ৪০০টি বনজ গাছ কেটে সংঘবদ্ধ প্রভাবশালীরা আত্মসাত করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সুফলভোগী গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার হোখালী সিএন্ডবি বাজার সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সৃজিত বৃক্ষের সুফলভোগী ও গ্রামবাসী অংশ নেন। স্থানীয় গুলিসাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা মো. আমীর হোসেন, ইউপি সদস্য ফারুক ফরাজি, যুবলীগ নেতা ফারুক ফরাজি, ওয়াহিদুজ্জামন চুন্নু, সুফলভোগী বেলায়েত হাওলাদার ও হারুন জমাদ্দার প্রমূখ। সমাবেশে বক্তারাবিস্তারিত পড়ুন
সৌভাগ্য
প্রজাপতির সাথে ঘুরি চেয়ে চেয়ে দেখে তষ্কর, লুটেরা বলে- এ আর এমন কি! বাগান যেহেতু পড়ে আছে উন্মুক্ত প্রেমিক হতে দোষের তো কিছু দেখছি না। হাত ধরে নিয়ে যায় রূপকথার রাজকন্যা চেয়ে চেয়ে দেখে ভন্ড, প্রতারক বলে- এ আর এমন কি! কেউ না কেউ তো সৌভাগ্যবান হবেই ধরণীতে আমিই না হয় হলাম সেই মানুষটা। সোনালী সকাল এসে লুটিয়ে পড়ে পায়ের কাছে নিদারুন সব বিকেলগুলোকে করেছি ডায়েরির মলাটবন্দী বলে- এ আর এমন কি! হাত বাড়ালেই যদি ছোঁয়া যায় অমৃতের পেয়ালা বিষের পাত্রে কার আর রুচি হয় বলো।
কাউখালীতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে রাকিবুল ইসলাম (১৮) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বদরপুর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। রাকিব ওই গ্রামের আব্দুল জলিল রাঢ়ির ছেলে এবং কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বাড়ির পাশের একটি পেয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাকিবের লাশ দেখতে পান তার বাবা-মা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলাবিস্তারিত পড়ুন
তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের মহিলা সদস্য ফেরদৌসী বেগমের বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিরাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী বেগম, সুবিদপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী সন্ধ্যা রানী। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসারের প্রতিনিধি প্রতিনিধি মো. গোলাম মোস্তফা। উঠান বৈঠকে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে চিত্রা নদী থেকে অবৈধ পাটা ও ভেসাল জাল অপসারণ
বাগেরহাটের চিতলমারীর মরা চিত্রা নদীসহ বেশ কয়েকটি সরকারি খাল থেকে অবৈধ পাটা ও ভেসাল জাল অপসারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকার খাল-বিল থেকে প্রায় অর্ধশতাধিক ভেসাল জাল ও বাঁশের পাটা অপসারণ করা হয়। অপসারণ অভিযানে উপস্থিত ছিলেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সোয়েল মো. জিল্লুর রহমান রিগান, সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তৌশিলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ সংল্লিষ্ট এলাকার ইউপি সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এ উপজেলারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলায় ৫ পিস ইয়াবাসহ খাইরুল ইসলাম (২০) নামে এক মাদক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ব্রাক অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আসামীকে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে। স্বরূপকাঠী থানার এএসআই মোজাম্মেল হোসেন জানান, খাইরুল উপজেলার আউরিয়া গ্রামের কিবরিয়া হোসেনের ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদে সোমবার তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
