প্রধান সূচি

পিরোজপুর কারাগারে কয়েদীর মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রশিদ সিকদার (৬০) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কয়েদী রশিদ সিকদার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মৃত ইউছুফ সিকদারের ছেলে।

জেলা কারাগারের সুপার শামীম ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার সময় সাজাপ্রাপ্ত কয়েদী আব্দুর রশিদ সিকদার হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে জেলখানা কর্তৃপক্ষ তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

রশিদ সিকদার বাগেরহাটের একটি হত্যা মামলায় ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারী আদালতের বিচারে যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত হয়ে বাগেরহাট কারাগারে ছিলেন। পরবর্তিতে পিরোজপুরের একটি গাছকাটা ও মারামারি মামলায় আসামী হওয়ায় রশিদ সিকদারকে বাগেরহাট কারাগার থেকে পিরোজপুরে স্থনান্তর করা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, বুকে ব্যাথা অনুভাব করায় ঐ কয়েদীকে সকাল ৮টার দিকে জেলাখানা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করেন। তার আধাঘন্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ নির্নয় করতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial