প্রধান সূচি

পংকজ দেবনাথ এমপ’র বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বুধবার সকালে পিরোজপুর শহরে ক্লাব রোডে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেতাকর্মীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ, সুমন চন্দ্র শিকদার, জসিম উদ্দিন হাওলাদার রায়হান, জিহাদ আহম্মেদ জিহান, রাইসুল আলম, ইরফান আহম্মেদ সবুজ প্রমূখ।

সভায় বক্তারা এমপি পংকজ দেবনাথ এর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial