প্রধান সূচি

Wednesday, September 11th, 2019

 

পরিবার পরিকল্পনা সেবার অনন্য উদাহরণ

পিরোজপুরের পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য সেবাকেন্দ্র

পরিবার পরিকল্পনা সেবায় অনন্য উদাহরণ হতে পারে উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পারেরহাট এবং পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র। ইউনিয়ন পরিষদের সহায়তায়  স্বাস্থ্য সেবা কেন্দ্রের  সংযোগ সড়ক নির্মান করা হয়েছে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মান বাড়ানোর জন্য পত্তাশী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি অপরেশন থিয়েটার নির্মান করা হয়েছে। ফলে এই এলাকার গর্ভবতী মায়েরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিরাপদে এবং ঝুঁকিমুক্তভাবে সন্তান প্রসব করতে পারছেন এবং পছন্দমতো পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করতে পারছে। সরোজমিনে দেখা য়ায়, ইন্দরকানী উপজেলার পাড়েরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রের ভবন থেকে মূলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কিশোর গ্যাং রোধে পুলিশের অভিযান ॥ ১১৭ শিক্ষার্থী আটক

কিশোর গ্যাং রোধসহ সন্ধ্যার পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাইরে আড্ডা বন্ধ করার লক্ষে পিরোজপুরে জেলা পুলিশ অভিযান শুরু করেছে। সোমবার এবং মঙ্গলবার সন্ধ্যার পরে এবং রাতে জেলাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে ও নির্দেশে এ অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পরে এবং রাতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা রেখে বাইরে আড্ডা দেয় সেখান থেকে যেন কোন অপরাধ সংগঠিত হতে না পারে এর জন্যই এ অভিযান চালানো হচ্ছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া সন্ধ্যার পরে শিক্ষার্থীদের ঘরের বাইরেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিক্ষার্থী রূপা’র কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

বখাটের উৎপাতে আত্মহত্যাকারী পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী রুকাইয়া আক্তার রূপা (১৫) এর রুহের মাগফিরাত কামনা এবং তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সোমবার রাতে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ রুকাইয়া আক্তার রূপার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের বাড়ীতে আসেন এবং পরিবারটিকে সান্তনা দেন। মরহুমা রূপার কবর জিয়ারত করেন। এসময় রূপার বাবা ব্যবসায়ী মো. রুহুল আমীন মুন্সী ছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য বেগম রোকেয়া, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পিরোজপুর কারাগারে কয়েদীর মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রশিদ সিকদার (৬০) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কয়েদী রশিদ সিকদার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মৃত ইউছুফ সিকদারের ছেলে। জেলা কারাগারের সুপার শামীম ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার সময় সাজাপ্রাপ্ত কয়েদী আব্দুর রশিদ সিকদার হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে জেলখানা কর্তৃপক্ষ তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রশিদ সিকদার বাগেরহাটের একটি হত্যা মামলায় ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারী আদালতেরবিস্তারিত পড়ুন


পংকজ দেবনাথ এমপ’র বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বুধবার সকালে পিরোজপুর শহরে ক্লাব রোডে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেতাকর্মীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ, সুমন চন্দ্র শিকদার, জসিম উদ্দিন হাওলাদার রায়হান, জিহাদ আহম্মেদ জিহান, রাইসুল আলম, ইরফান আহম্মেদ সবুজ প্রমূখ। সভায় বক্তারা এমপি পংকজ দেবনাথ এর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial