ভান্ডারিয়ায় শিক্ষার্থী রূপা’র কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান
বখাটের উৎপাতে আত্মহত্যাকারী পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী রুকাইয়া আক্তার রূপা (১৫) এর রুহের মাগফিরাত কামনা এবং তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
সোমবার রাতে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ রুকাইয়া আক্তার রূপার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের বাড়ীতে আসেন এবং পরিবারটিকে সান্তনা দেন। মরহুমা রূপার কবর জিয়ারত করেন।
এসময় রূপার বাবা ব্যবসায়ী মো. রুহুল আমীন মুন্সী ছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য বেগম রোকেয়া, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান, যুবলীগের উপজেলা আহবায় এনামুল কবির টিপু তালুকদার, পৌর সহায়ক কমিটির সদস্য মিটুল মল্লিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী রুকাইয়া আক্তার রুপার উৎপাতকারী এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, রুকাইয়া আক্তার রুপা গত বখাটের উৎপাত সইতে না পেরে ঘুমের ওষধসহ অতিরিক্ত ওষুধ সেবনের ফলে ৩০ আগষ্ট শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
