কচুয়ায় ২৬টি পুকুরে মাছের পোনা বিতরন
কচুয়া উপজেলার ২৬টি পুকুরে মাছের পোনা বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, সহকারী মৎস্য কর্মকর্তা বিপুল কুষ্ণ পাল প্রমুখ। পরে ২৬টি প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতলা, মৃগেল মাছের ৩৮৫কেজি পোনা বিতরন করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় ৩ ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালের ডেঙ্গু সেলে একজন ভর্তি »
