প্রধান সূচি

Wednesday, August 7th, 2019

 

জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ক্রাস প্রোগ্রাম উদ্বোধন

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ক্রাস প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজ প্রাঙ্গনসহ সরকারি শিশু পরিবার, শহর বাসস্ট্যান্ড ও হুলারহাটসহ বিভিন্ন স্থানে মশক নিধন এই ক্রাস কার্যক্রম চালানো হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা ও নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোস্তানজীল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, শ্রমিক নেতা আলমগীর হোসেন, সংবাদ কর্মী, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ

সাবেক মন্ত্রী জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ১৫০টি কিট পাঠিয়েছেন। গতকাল বুধবার ভা-ারিয়া উপজেলা স্বস্থ্য প. প. কর্মকর্তা (টিএউচএ) ডা. মো. জহিরুল ইসলামের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ বিষয়ে টি এইচ এ জহিরুল ইসলাম জানান, সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ায় এ উপজেলার ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্য সেবা বিষয় ছাড়াও এ অঞ্চলের মানুষের জীবন মানের বিষয় নিয়ে এমপি মহোদয় মানুষের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং তার নির্বাচনী এলাকা ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য সেবা বিষয়েবিস্তারিত পড়ুন


কাউখালীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

জোয়ারের পানিতে বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২৫ গ্রাম নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি রয়েছে। গত তিন দিনে জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছায় লবণাক্ত মাটিতে পটল আবাদ সফল হয়েছে

উপকূলীয় এলাকার পাইকগাছার লবণাক্ত মাটিতে পটলের আবাদ সফল হয়েছে। উপজেলার গদাইপুর, হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নে বিভিন্ন শাক-সবজির চাষ হয়। অন্যান্য ইউনিয়নগুলো নিচু হওয়ায় শাক-সবজির চাষ তেমন একটা হয়না বললেই চলে। গদাইপুর ইউনিয়নের সবজি চাষী নির্মল ঘোষ তার ৫ কাঠা জমিতে পটলের আবাদ করে সফল হয়েছে। তিনি জানান, বর্ষা মৌসুমে পটল ক্ষেতের জন্য দেড় ফুট উচু করে মাচা তৈরী করেছে। এতে পটল গাছও ভাল থাকে এবং প্রতিটা ডোগায় ডোগায় পটল ধরেছে। প্রতি সপ্তাহে তিনি ক্ষেত থেকে প্রায় ৫০ কেজি পটল উৎপাদন করছেন। উৎপাদিত পটল বাজারে বিক্রি করে তিনি লাভবান হচ্ছেন। তারবিস্তারিত পড়ুন


পাইকগাছার নতুন বাজারের রাস্তা বৃষ্টিতে তলিয়ে যাওয়া পথচারীদের চলাচলে বিঘ্ন

পাইকগাছায় নতুন বাজার মোড়ের পিচের রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পানিতে ভিজে রাস্তা পার হতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পানিতে ভিজে রাস্তা পার হতে গিয়ে অনেক সময় বই-খাতা পানিতে পড়ে ভিজে যাওয়ার ঘটনা ঘটছে। পানি নিষ্কাসনের কোন পথ না থাকায় রাস্তার উপর সব সময় ৪-৬ ইঞ্চি পানি জমে থাকে। উপজেলার নতুন বাজার মোড়ের মেইন রোড থেকে মঠবাটী অভিমুখী পিচে রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। রাস্তার মোড় থেকে প্রায় ১শ মিটার পথ পানিতে তলিয়ে থাকায় চলাচলের মারাত্মক সমস্যা হচ্ছে। পূর্বেই রাস্তার উত্তরবিস্তারিত পড়ুন


হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী ও তার পরিবার

বাগেরহাটে গৃহবধুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ

বাগেরহাটের কচুয়ায় সেতু রানী কর্মকার (২৪) নামের এক গৃহবধুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ করেছে পরিবার। মঙ্গলবার রাতে উপজেলার গজালিয়া বাজার সংলগ্ন স্বামীর বাড়িতে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। নিহত সেতু কর্মকারের সেবা কর্মকার নামে (১) বছরের মেয়ে রয়েছে। নিহত সেতু রানী কর্মকার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া গ্রামের সুজন কুমার কর্মকারের মেয়ে এবং গজালিয়া গ্রামের বাপ্পি কর্মকারের স্ত্রী। নিহত সেতুর মামা মৃণাল কান্তি হাওলাদার বলেন, বুধবার সকালে সেতুর দেবর জয় কর্মকার সেতুকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে আমাকে ফোন করে। আমরা হাসপাতালে এসেবিস্তারিত পড়ুন


দুদকের করা ১১০ কোটি টাকা পাচারের মামলায়

বাগেরহাটে এবার নিউ বসুন্ধরা রিয়েল ষ্টেট লিঃ চেয়ারম্যান আনিসুর রহমান কারাগারে : মাদরাসা থেকে বরখাস্ত

বাগেরহাটে এবার নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমানকে দুদকের করা ১১০ কোটি টাকা পাচারের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মূখ্য বিচারিক হাকিম (চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে প্রতারণা মামলার আসামী নিউ বসুন্ধরার চেয়ারম্যান আনিসুর রহমান আতœসমর্পণ করলে আইনজীবীদের দীর্ঘ শুনানী শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় পুলিশ তাকে জেলা কারাগারে পৌছে দেয়। টাকা পাচারের ঘটনায় দুদকের করা মামলার এজাহারনামীয় দুই আসামীই আদালতে আত্মসমর্পণ করেছেন। এই আসামীদের বিরুদ্ধে দুদক অর্থ পাচার ও প্রতারণার মামলা করলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কবির হোসেন ফরাজী (৪০) ও সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী কবির ও সোহাগকে ৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের ছত্তার দফাদারের ছেলে ও গ্রেফতারকৃত সোহাগ উপজেলার ছোট শিংগা গ্রামের কালু হাওলাদারের ছেলে। পিরোজপুর ডিবি পুলিশের এস.আই দেলোয়ার হোসাইন জসিম জানান, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক মাদক কেনাবেচাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” দেশ ব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম ২০১৯ইং, ডেঙ্গু প্রতিরোধে মঠবাড়িয়ায় জনসচেতনতা বৃদ্ধিকল্পে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে একযোগে এ কর্মসূচী পালন করে। মঠবাড়িয়া পৌর শহরে কে এম লতীফ ইনিস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করে। র‌্যালি শেষে সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ও ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধক ওষুধ ছিটানো হয়। এ সময় উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন


কাউখালীর অসুস্থ লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের মেধাবী লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ মিঞা মনু। বুধবার দুপুরে তার কার্যালয়ে লেখিকা মুন্নির এ আর্থিক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ আকন, প্রভাষক জগদীশ কুন্ডু। লেখিকা মুন্নি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হলে ২০১২ সালে ব্রেন টিউমারের অপারেশন করান আফরোজা। কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে ওঠা আর হয়নি তার। একের পর এক নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন মুন্নি। তার চিকিৎসা করতে দরিদ্র পরিবারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial