কাউখালীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
জোয়ারের পানিতে বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২৫ গ্রাম নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি রয়েছে।
গত তিন দিনে জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।
নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী। অনেক বিদ্যালয়ের ভিতরে এবং মাঠে পানি প্রবেশ করায় বিদ্যালয় লেখাপড়া বিঘ্ন ঘটেছে।
