Wednesday, August 7th, 2019
কচুয়ায় ৩ ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালের ডেঙ্গু সেলে একজন ভর্তি
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু সেলে সুজন শেখ নামে এক ইজিবাইক চালককে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সুজন শেখ (২৬) বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামের মজিবর শেখের ছেলে। এছাড়া মঙ্গলবার দুপুরে দুজন রোগীকে সনাক্ত করা হয়। অপর ডেঙ্গু আক্রান্তরা হলেন, উপজেলার কাঠালিয়া গ্রামের (ঘোনারহুলা) শাহীন হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৯) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আইউব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০)। কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.বেলফার হোসেন বলেন, জেলা সিভিল সার্জন অফিসের সরবরাহকৃতবিস্তারিত পড়ুন
কচুয়ায় ২৬টি পুকুরে মাছের পোনা বিতরন
কচুয়া উপজেলার ২৬টি পুকুরে মাছের পোনা বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, সহকারী মৎস্য কর্মকর্তা বিপুল কুষ্ণ পাল প্রমুখ। পরে ২৬টি প্রতিষ্ঠানের পুকুরে রুই, কাতলা, মৃগেল মাছের ৩৮৫কেজি পোনা বিতরন করা হয়।
কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কাউখালী মহাবিদ্যালয় শাখার উদ্যোগে ডেঙ্গু ও গুজব রোধে বুধবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে। সরকারি কাউখালী মহাবিদ্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাজু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রিছাদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু প্রমুখ। বক্তরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তৈরি করেছি। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফটেল বিতরণের মাধ্যমে তাঁদের পরিবারকেও আমারা সচেতন করছি।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর ভাঙন
শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীনের অপেক্ষায়
স্বরূপকাঠি ভয়াল সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শান্তিহার কুনিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ভবনের একদিকে পিলারের নিচ থেকে ভুমি সন্ধ্যা গহ্বরে চলে যাওয়ায় পিলারগুলো শূন্যে দাড়িয়ে আছে। ভবনের এক রুমের ফ্লোর দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে ওই ফ্লোরসহ ভবনের দেওয়ালে বিভিন্ন স্থানে। বিদ্যালয়টির ৬২ শতাংশ জমির মধ্য থেকে কেবলমাত্র ভবনটি অবশিষ্ট ছিল তারও একরুম শূন্যে দাড়িয়ে আছে। এ অবস্থার মধ্যে একটি কক্ষে সাময়ীক পরীক্ষা নিচ্ছিলেন গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এ অবস্থা দেখা যায়। বিদ্যালয় এলাকায় গিয়ে ভবনের এক দিকের তিনটি পিলাল শূন্যে দাড়িয়ে আছে। এক কক্ষের ফ্লোর ফাটেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে মশক নিধন অভিযান
স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মশক নিধন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে একটি র্যালী বের হয়। র্যালিটি পৌর শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিন করে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ফগার মেশিন দিয়ে মশক নিধনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এসময় উপজেলার মাছ বাজার, হাসপাতাল ও ক্লিনিকের আশেপাশে মশার ঔষধ ছিটানো হয়। একই সাথে গত দু’দিন থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে সচেতনতাবিস্তারিত পড়ুন
আজও ক্ষতিপুরণ পেল না সড়ক দুর্ঘটনায় আহত এনায়েত
সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুরের অতিরিক্ত জেলা জজ আদালতের অফিস সহকারি (পেশকার) এনায়েত হোসেন তিন মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার হিমসিম খাচ্ছেন। এদিকে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বাস মালিক এনায়েত হোসেনের চিকিৎসায় কোন সহায়তা দেয়নি বলে পরিবারের অভিযোগ। গত ৩ মে সকালে এনায়েত হোসেন চিকিৎসা শেষে খুলনা থেকে মাইক্রোবাসে পিরোজপুরে আসছিলেন। বাগেরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় দিগন্ত পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৭৫) বাসের ধাক্কায় তাকে মাইক্রোবাসটি নিয়ন্ত্র হারিয়ে খাদে পরে যায়। এসয়ম মাইক্রোবাসে থাকা ভান্ডারিয়া পৌর শহরের লক্ষèীপুরা গ্রামের ব্যবসায়ী এমাদুল সিকদার (৫০) ও ঝালকাঠীর রাজাপুর উপজেরার কানুদাসবিস্তারিত পড়ুন
