প্রধান সূচি

কচুয়ায় ৩ ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালের ডেঙ্গু সেলে একজন ভর্তি

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু সেলে সুজন শেখ নামে এক ইজিবাইক চালককে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সুজন শেখ (২৬) বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামের মজিবর শেখের ছেলে।

এছাড়া মঙ্গলবার দুপুরে দুজন রোগীকে সনাক্ত করা হয়। অপর ডেঙ্গু আক্রান্তরা হলেন, উপজেলার কাঠালিয়া গ্রামের (ঘোনারহুলা) শাহীন হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৯) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আইউব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০)।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.বেলফার হোসেন বলেন, জেলা সিভিল সার্জন অফিসের সরবরাহকৃত কিট দিয়ে মঙ্গলবার পরীক্ষার মাধ্যমে দুজনের শরীরে ডেঙ্গু রোগের জীবানু পাওয়া যায়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন সুজন শেখের ৩/৪ দিন ধরে জ্বর, শরীর ব্যাথা, বমি, মাথা যন্ত্রনা নিয়ে বুধবার সকালে হাসপাতালে আসে, পরীক্ষার মাধ্যমে তার শরীরে ডেঙ্গুর জীবানূ পাওয়া যায়। সুজন শেখকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সেল চালু করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা এ সেল উদ্ভোধন করেন। এসময়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বেলফার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল সহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, সেবিকা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে ডেঙ্গু রোগীদের সরকারী নিয়ম অনুযায়ী নির্ধারিত মুল্যে পরীক্ষার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial