প্রধান সূচি

আজও ক্ষতিপুরণ পেল না সড়ক দুর্ঘটনায় আহত এনায়েত

সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুরের অতিরিক্ত জেলা জজ আদালতের অফিস সহকারি (পেশকার) এনায়েত হোসেন তিন মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার হিমসিম খাচ্ছেন। এদিকে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বাস মালিক এনায়েত হোসেনের চিকিৎসায় কোন সহায়তা দেয়নি বলে পরিবারের অভিযোগ।

গত ৩ মে সকালে এনায়েত হোসেন চিকিৎসা শেষে খুলনা থেকে মাইক্রোবাসে পিরোজপুরে আসছিলেন। বাগেরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় দিগন্ত পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৭৫) বাসের ধাক্কায় তাকে মাইক্রোবাসটি নিয়ন্ত্র হারিয়ে খাদে পরে যায়। এসয়ম মাইক্রোবাসে থাকা ভান্ডারিয়া পৌর শহরের লক্ষèীপুরা গ্রামের ব্যবসায়ী এমাদুল সিকদার (৫০) ও ঝালকাঠীর রাজাপুর উপজেরার কানুদাস কাঠী গ্রামের জামাল খান (২৫) নিহত হন এবং গুরুত্বর আহত অবস্থায় এনায়েত হোসেনকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত এনায়েত হোসেনের ছেলে জি এম সানি অভিযোগ করে জানায়, ঘটনার তিন মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত তাদের পরিবারের পাশে দাড়ায়নি ঐ বাসের মালিক কতৃপক্ষ। এমনকি ঐ সময়ে দায়ের করা মামলাটির কোন অগ্রগতি হয়নি বলে তারা এর বিচার দাবি করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial