প্রধান সূচি

মেরামতের এক বছরের মধ্যেই

ভেঙ্গে পড়েছে স্বরূপকাঠীর গনকপাড়া লোহার ব্রিজ

জেলার স্বরূপকাঠী উপজেলার গনকপাড়া বাজারের লোহার ব্রীজটি মেরামতের এক বছর পার না হতেই বাল্কহেডের ধাক্কায় ভেঙ্গে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। গনকপাড়া বাজারের প্রায় ৩০ মিটার দীর্ঘ লোহার ব্রিজ। শনিবার রাতের আঁধারে একটি বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ৩০ মিটারের এ ব্রীজটির খুঁটি থেকে ভিম ছুটে গিয়ে ভেঙ্গে যায়।

ব্রিজ ভেঙ্গে ওখানকার স্থানীয় বিকল্প যোগাযোগ ব্যবস্থা কষ্টসাধ্য হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে খালের দুই পাড়ের শত শত মানুষদের।

ওই ব্রিজের এক পাড়ে একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়সহ রয়েছে একটি বাজার।

খালের অপর পাড়ে দৈহারী ইউপি অফিস ও তহসিল অফিস থাকায় মানুষের যাতায়াতে দুর্ভোগ এখন চরমে।

জানা গেছে, গত বছর জুলাই মাসে বাল্কহেডের (বালু বোঝাই কার্গো) ধাক্কায় প্রথমবার ব্রিজটি ভেঙ্গে পড়ে। ওই সময় প্রায় তিনমাস মানুষের ভোগান্তি শেষে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের দুই লাখ টাকা ব্যায়ে ব্রিজটি মেরামত করা হয়।

দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল বলেন এত বড় পুল মেরামতের আর্থিক ক্ষমতা তার পরিষদের নেই। তবে পুল ভেঙ্গে যাওয়ার বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন এবং শীঘ্রই মেরামত করার আশ্বাস দিয়েছেন। ইউপি চেয়ারম্যান আরো বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে বালু ভরাটের জন্য অবাধে বাল্কহেড চলাচল করছে এবং খালের নতুন নতুন লোহার পুলও ভেঙ্গে ফেলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial