প্রধান সূচি

কাউখালীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থীসহ দু’জনের প্রার্থীতা প্রত্যাহার

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ফকির তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরনসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার। বর্তমানে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন নির্বাচনী মাঠে প্রার্থী রয়েছেন  ৪ জন। তারা হলেন- এলিজা সাঈদ (জাতীয় পাটি-জেপি), নজরুল ইসলাম (স্বতন্ত্র), গিয়াস উদ্দিন পলাশ (স্বতন্ত্র), এইচ.এম.আরকে খোকন (স্বতন্ত্র)।

উল্লেখ্য, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এ কারণে পদটি শূন্য হয়। আগামী ২৫ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial