Tuesday, July 9th, 2019
মেরামতের এক বছরের মধ্যেই
ভেঙ্গে পড়েছে স্বরূপকাঠীর গনকপাড়া লোহার ব্রিজ
জেলার স্বরূপকাঠী উপজেলার গনকপাড়া বাজারের লোহার ব্রীজটি মেরামতের এক বছর পার না হতেই বাল্কহেডের ধাক্কায় ভেঙ্গে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। গনকপাড়া বাজারের প্রায় ৩০ মিটার দীর্ঘ লোহার ব্রিজ। শনিবার রাতের আঁধারে একটি বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ৩০ মিটারের এ ব্রীজটির খুঁটি থেকে ভিম ছুটে গিয়ে ভেঙ্গে যায়। ব্রিজ ভেঙ্গে ওখানকার স্থানীয় বিকল্প যোগাযোগ ব্যবস্থা কষ্টসাধ্য হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে খালের দুই পাড়ের শত শত মানুষদের। ওই ব্রিজের এক পাড়ে একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়সহ রয়েছে একটি বাজার। খালের অপর পাড়ে দৈহারী ইউপি অফিস ও তহসিল অফিস থাকায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থীসহ দু’জনের প্রার্থীতা প্রত্যাহার
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ফকির তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী কাজী রফিকুল ইসলাম মিরনসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার। বর্তমানে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন নির্বাচনী মাঠেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দুর্নীতি দমন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা
জেলার স্বরূপকাঠী ফজিলা রহমান মহিলা কলেজে ‘দুর্নীতি দমনে জনসচেতনতাই মূখ্য’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তরুন প্রজম্মের মাঝে সততা, নৈতিকতা, নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার সকালে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বরিশালের সার্বিক সহযোগিতায় ফজিলা রহমান মহিলা কলেজ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর, সম্পাদক মো. মহিবুল্লাহ, সদস্য মন্টু লাল কর্মকার ওবিস্তারিত পড়ুন
