স্বরূপকাঠীতে দুর্নীতি দমন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা
জেলার স্বরূপকাঠী ফজিলা রহমান মহিলা কলেজে ‘দুর্নীতি দমনে জনসচেতনতাই মূখ্য’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তরুন প্রজম্মের মাঝে সততা, নৈতিকতা, নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার সকালে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বরিশালের সার্বিক সহযোগিতায় ফজিলা রহমান মহিলা কলেজ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর, সম্পাদক মো. মহিবুল্লাহ, সদস্য মন্টু লাল কর্মকার ও হালিমুর রহমান শাহিন প্রমুখ।
বিতর্কে পক্ষ দল বিজয়ী হয় এবং বিজিত দলের সেজুতি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
