প্রধান সূচি

পাইকগাছা কলেজ শিক্ষক কাউন্সিল দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা কলেজ শিক্ষক কাউন্সিল দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ৯টি পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল (পদাধিকার বলে), সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মন্টু, যুগ্ম সম্পাদক শ্যামল কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ তরুন ঘোষ, সদস্য সুলতানা জাহান, লুৎফা ইসলাম, সুষ্মিতা সরকার ও এস,এম, বেলাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক মাহবুবা নাজনিন ইরানী ও মাধুরী রাণী মন্ডল।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial