প্রধান সূচি

Thursday, April 27th, 2017

 

দুর্নীতি প্রতিরোধে নারীদের অংশ গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রতিরোধে নারীদের অংশ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে শহরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয় অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, মহিলা ক্লাবের সহ সভানেত্রী নূরজাহান হোসেন দুলু, সাধারণ সম্পাদিকা সৈয়দা তাহমিনা আলম, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সদস্য সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সদস্যা ফরিদা রহমান ও আন্দোলন সম্পাদিকা সাংবাদিক শিরীনা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য শিক্ষা, শিক্ষার জন্য সবাই, বাস্তবায়নের এখনই সময়’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে শিক্ষা বিষয়ক গ্লোবাল এ্যাকশন সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে এক আলোচনা সভা বৃহস্পতিবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। আলোচনা সভায় জিয়াউল আহসানের উপস্থাপিত প্রবন্ধের উপরে নির্ধারিত বক্তব্য রাখেন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, শিক্ষক নেতা অমল মন্ডল ও মাওলানা মো. ফারুক । ডাক দিয়ে যাই মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল ওবিস্তারিত পড়ুন


কৌড়িখারা খেয়াঘাট

ভাটার সময় খেয়াঘাটটির সিড়ি থেকে পানি নেমে যায় কয়েকফুট নিচে আর জোয়ারের সময় টইটুম্বুর পানিতে ভেসে ওঠে যাত্রী ওঠানামার সিড়িটি। স্থানীয় তথ্যমতে, এ বছর একচল্লিশ লক্ষ টাকায় ইজারা দেয়া হয়েছে স্বরূপকাঠি কৌড়িখারা এ খেয়াঘাটটি। জনপ্রতি যাত্রী চার টাকা করে নিয়ে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হাজার হাজার যাত্রী নড়বড়ে এই খেয়াঘাট থেকে দুর্ঘটনার শঙ্কা নিয়েও খেয়া পার হচ্ছেন। ঘাটটি থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব পেলেও অধ্যবদি যাত্রী সাধারনের কথা চিন্তা করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে খেয়াখাটের এই ছবিটি তুলেছেন স্বরূপকাঠী প্রতিনিধি মোঃবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এফএনবি’র জলবায়ু বিষয়ক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ এর উদ্যোগে পিরোজপুরে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে সংগঠনের সভাপতি শামীমা রানীর সভাপতিত্বে বিষয়বস্তুর উপর আলোচনা পত্র উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর কুমার বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, সুপ্র জেলা সভাপতি গৌতম রায় চৌধুরী, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হাফিজুর রহমান, আশা সংস্থার ম্যানেজার মোঃ রাসেল, রিকের আঞ্চলিক ব্যবস্থাপকবিস্তারিত পড়ুন


কাউখালীতে পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলা : আহত ৩

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির তিনজন বিদ্যুৎ কর্মীর উপর হামলা ও তাদের মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া  গেছে। উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের পার-সাতুরিয়া গ্রামে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হলেন, লাইনম্যানরা পার্থ দত্ত, মোসাব্বির হোসেন ও রাকিবুল। পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য পার-সাতুরিয়া কালু সরদারের বাড়ীর সামনে রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামতের জন্য দেরিতে আসার অভিযোগবিস্তারিত পড়ুন


পাইকগাছা কলেজ শিক্ষক কাউন্সিল দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা কলেজ শিক্ষক কাউন্সিল দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ৯টি পদের বিপরীতে একাধিক কোন প্রার্থী না থাকায় সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল (পদাধিকার বলে), সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মন্টু, যুগ্ম সম্পাদক শ্যামল কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ তরুন ঘোষ, সদস্য সুলতানা জাহান, লুৎফা ইসলাম, সুষ্মিতা সরকার ও এস,এম, বেলাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক মাহবুবা নাজনিন ইরানী ও মাধুরী রাণী মন্ডল।  


পাইকগাছায় কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে প্রাণ কোম্পানীর নুডলস বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে প্রাণ কোম্পানীর নুডলস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর সদরের বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া কওমী মাদরাসার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে প্রাণ গ্রুপের মিঃ নুডলস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রাণ নুডলস গ্রুপের টিএসএম হরিপদ চন্দ্র বর্মন, এসআর আশিষ কুমার মন্ডল, স্থানীয় পরিবেশক মোঃ আব্দুল গফফার মোড়ল, শিক্ষক বেলাল হুসাইন, মাওলানা ইবরাহিম, মাস্টার জাহাঙ্গীর আলম ও শ্রমিকনেতা নূর আলী মোড়ল।  


পাইকগাছায় আমের বাম্পার ফলন

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : পাইকগাছায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। গাছের পল্লবের বোটায় বোটায় আম ঝুলছে। আমের ভরে গাছের ডাল নুয়ে পড়েছে। প্রত্যাশিত ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষীরা। কোথাও কোথাও এখনই আগাম বাগান কিনে রেখেছে ব্যবসায়ীরা। গুটি কাঁচা আম ৮শ’ টাকা মন দরে বিক্রয় হচ্ছে। কাঁচা আম ঢাকা শহরে পাইকারী ব্যবসায়ীরা সরবরাহ করছে। আমের ভালো ফলনে বাগান মালিক ও ব্যবসায়ীরা খুশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ৩শ’ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। মোট আম গাছের সংখ্যা ১৪ হাজার ১৮০টি। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ছড়ানোবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় প্রধাণমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর প্রস্তুতি মূলক সভা

টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্নয়ন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মিলানায়তনে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আগামী ৩ মে সকাল ১১টায় উন্নয়ন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের জনগনের সাথে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হবেন। উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত শ্রেণী কক্ষ || চর বড়বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

  প্রদীপ মন্ডল, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে কাল বৈশাখী ঝড়ে শ্রেণীকক্ষ বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছেন উপজেলার চর বড়বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে আকাশে মেঘ করলেই বাধ্য হয়ে ক্লাশ বন্ধ করে দিতে হচ্ছে। এ অবস্থায় শ্রেণী কক্ষের সংকটের কারণে স্কুলে অচলাবস্থা দেখা দিয়েছে। বিষয়টি প্রতিকারের জন্য মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে। সরেজমিনে গত বুধবার চর বড়বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত শ্রেণী কক্ষের পাশে খোলা আকাশের নিচে পাঠ দান করাচ্ছেন শিক্ষকরা। পূর্ব থেকেই এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপাতে শ্রেণী কক্ষের সংকটবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial