Thursday, April 27th, 2017
সাতুরিয়ায় শেরেবাংলার মৃত্যু বার্ষিকী পালিত
কাউখালী প্রতিনিধি : অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যু বার্ষিকী ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে তাঁর জন্মস্থানে শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দুপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ইসাহাক তালুকদার ত্রুটিপূর্ণ নির্বাচনী তফসিল ঘোষণাসহ গঠন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ৮৩নং হোগলপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে গত ২৪ এপ্রিল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি স্বাক্ষরিত একটি নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মনোনয়নপত্র জমাদান ২৭ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ২টা এবংবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেবাশ্রম প্রাঙ্গনে তিন ব্যাপী শ্রী শ্র্যী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া ব্রত উদ্যাপন ও শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী বিষ্ণুপাদ স্মরণে ২৭, ২৮ ও ২৯ এপ্রিল তিনদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে নাম পরিবেশন করবেন জগদানন্দ সম্প্রদায়-গোপালগঞ্জ, রাধা গোবিন্দ সম্প্রদায়-ফরিদপুর, নব সত্যনারায়ন সম্প্রদায়-গোপালগঞ্জ, মা শীতলা সম্প্রদায়, আনন্দ মিলন সম্প্রদায়-ঝিনাইদাহ্, শ্রী নিত্যানন্দ সম্প্রদায়-মাদারীপুর। আগামী ৩০ এপ্রিল রবিবার আশ্রম প্রাঙ্গনে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার সভাপতি সুনিলবরণ হালদার জানান, “শ্রী শ্রী নাম সংকীর্তন” ভাগবানেবিস্তারিত পড়ুন
জেলা স্টেডিয়ামের সামনে সড়ক বিভাগের জায়গায় ইট-বালুর অবৈধ ব্যবসা || দেখার কেউ নেই
বিশেষ প্রতিবেদক : পিরোজপুর শহরের জেলা স্টেডিয়ামের সামনে সড়ক বিভাগের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কয়েক ব্যক্তি স্টেডিয়ামের প্রবেশ পথের দু’পাশে ইট-বালু স্তুপ করে রেখে এ ধরনের ব্যবসা করায় স্টেডিয়ামের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব বলেন, স্টেডিয়ামের সামনে ইট-বালুর ব্যবসা করার অনুমতি বা আমাদের কোন সহযোগিতা নেই বরং পরিবেশ ও সৌন্দর্য বিনষ্টকারী এ ব্যবসার বিরুদ্ধে আমরা। তিনি আরো বলেন, প্রতিনিয়ত স্টেডিয়ামে খেলাধুলা চলে এবং ভিআইপিদের আনাগোনা চলে। এছাড়া জাতীয় দিবসের সববিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে প্রকৌশলীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতী নদী থেকে নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাতইল এলাকার মধুমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলি জানিয়েছেন, গত ২৫ এপ্রিল নড়াইল থেকে ঢাকা যাবার সময় দেলোয়ার হোসেন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে উপজেলার রাতইল এলাকার মধুমতী নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি আরও জানিয়েছেন, লাশ ময়নাতদন্তেরবিস্তারিত পড়ুন
সংগ্রামী এক নারী তাহমিনার উদ্যোগ || বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন শিক্ষার্থীদের
রবিউল হাসান রবিন, কাউখালী : “বাল্য বিবাহকে না বলি, আপনার সচেতনতাই পারে বাল্য বিবাহকে প্রতিরোধ করতে” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী সংগ্রামী ও সাহসী তাহমিনা সাইকেলে চড়ে মাসব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে যাত্রা শুরু করছেন। প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের গন্ডি পেড়িয়ে নিজ গ্রাম কেউন্দিয়া থেকে ১০ মাইল সাইকেলে চড়ে উপজেলা উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে “বাল্য বিবাহকে না বলি আপনার সচেতনতাই পারে বাল্য বিবাহকে প্রতিরোধ করতে” এ সম্মেলিত লেখা লাল কার্ড শিক্ষার্থীদের হাতে তুলে দেন এই সংগ্রামি নারী তাহমিনা। এসময়বিস্তারিত পড়ুন
প্রতিবন্ধিরা দেশের জন্য গৌরব বয়ে এনেছে … এমপি বাদশা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পরিচালনা কমিটির কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চচ্চার মাধ্যমে বিকশিত করে গড়ে তুলতে হবে এবং মাতৃ¯েœহ ও সেবার মাধ্যমে এদের মেধার বিকাশ ঘটাতে হবে। প্রতিবন্ধিদের সমাজে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি অভিবাকদেরও ছেলে মেয়েদের প্রতি কঠোর নজরদারীসহ আরো খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে সিএসএস এর ওয়াস প্রকল্পের এ্যাডভোকেসি সভা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পর্যায়ে সিএসএস এর ওয়াস প্রকল্পের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জননের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিএসএস পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সাজর্ন ডাঃ অরুণ চন্দ্র মন্ডল ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নিবার্হী প্রকৌলশী এসএম শামীম আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদন মোঃ আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলার ইউএইচ এন্ড এফপিও ডাঃ সমীর কান্তি পাল, ক্যাবে সভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, সিএসএসএর ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ব্যাকং কর্মকর্তার বাড়ীতে ডাকাতি || স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ইসলামী ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে লোকজনকে বেধে রেখে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা ও নগদ ৪২ হাজার টাকা লুটে নেয়। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার দিবাগত ভোর রাতে শহরতলীর মাকড়ঢোন এলাকার ব্যাংক কর্মকর্তা মাসুম বিল্লাহর বাড়ীর দ্বিতল ভবনের গ্রিল কেটে মুখোশধারী ৪ জন ডাকাত রুমের মধ্যে প্রবেশ করে। পরে ঘরের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেধে ফেলে। তাদের কাছ থেকে চাবি নিয়ে আলমিরাতে থাকা নগদ ৪২ হাজার টাকা ও সাড়ে তিনবিস্তারিত পড়ুন
শের-ই-বাংলার মৃত্যু বার্ষিকী পালনে সাতুরিয়ায় নানা কর্মসুচী গ্রহণ
কন্ঠ রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরের শের-ই-বাংলার জন্মস্থান সাতুরিয়ায় শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট উদ্যোগে অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী এবং শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কে এম আব্দুল করিম এর স্মরনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, প্রধান বক্তা (ভিডিও কনফারেন্স) থাকবেন শের-ই-বাংলা এ কে ফজলুলবিস্তারিত পড়ুন
