পিরোজপুর লেডিস ক্লাবের পক্ষথেকে গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সহধর্মিনীকে সংবর্ধনা
পিরোজপুর লেডিস ক্লাবের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের সহধর্মিনী কবি পারভীন রেজাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক ও পিরোজপুরের জেলা প্রশাসকের পত্নী রিজিয়া সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা, রাশিদা বেগম, তহমিনা আলম, শাহিদা বারেক, তাসলিমা আক্তার প্রমুখ। এসময় অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Please follow and like us:
« বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই … গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে বাস চাপায় শিশু নিহত »
