প্রধান সূচি

নাজিরপুরে বাস চাপায় শিশু নিহত

পিরোজপুরের নাজিরপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় ইসরাত জাহান নামে দেড় বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
নিহত শিশু ইসরাত জাহান নাজিরপুর উপজেলার চালিতাবাড়ী গ্রামের ইস্রাফিল শেখের মেয়ে।
নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া জানান, পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ফিলিং ষ্টেশনে সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস প্রবেশের সময় বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে পরিবারের সাথে ওই ভ্যানে থাকা শিশুটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial