প্রধান সূচি

আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করুন… গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি পিরোজপুরে কর্মরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, আর্তমানবতার সেবায় নিজেদেরকে পুরোপুরি নিয়োজিত করুন। তিনি বলেন, অনেক চিকিৎসক রোগীদের ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে থাকেন, যা কাম্য হতে পারে না।
মন্ত্রী আজ শনিবার সকালে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান খালেক, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু।
সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে। স্বাস্থ্য সেবা পল্লীর মানুষের দোরগোরায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক তিনি চালু করেছেন। যেখান থেকে লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। এসব ক্লিনিকে ৩০ ধরনের ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে।
পিরোজপুর হাসপাতালের বিভিন্ন সমস্যা অবহিত হয়ে মন্ত্রী জরুরী ভিত্তিতে চিকিৎসদের শূন্যপদ পুরণের আশ্বাস দেন। এছাড়া পিরোজপুর সদর হাসপাতালের জন্য একটি এম্ব্যুলেন্স প্রদানেরও আশ্বাস দেন তিনি। তিনি হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে চিকিৎসা নিতে আসা নারী-পুরুষ-শিশুকে পরম যতেœ সেবা প্রদানের জন্য চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আবেদন জানান।
দুপুরে মন্ত্রী পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মতবিনিময় সভা ও ঈদ পুণঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে অনান্যের মধ্যে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নান্না বক্তব্য রাখেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এখানে বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে ক্রীড়া বান্ধব সরকার। সারা দেশে স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে। ক্রিকেটে বাংলাদেশ এখন কোন অবস্থানে পৌঁছেছেন তা বিশ^বাসী অবাক বিষ্ময়ে অবলোকন করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেট খেলোয়াড়দের সব সময় অনুপ্রানিত করেন এবং প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় ক্রিকেট খেলোয়াড়রা দেশের সম্মান ও গৌরব বৃদ্ধি করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial