বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই … গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। উন্নয়নের বিকল্প নাম শেখ হাসিনা। দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তিনি সেই লক্ষ্য নিয়ে এদেশে কমিনিউটি ক্লিনিক চালু করেছিলেন। কিন্তু বিএনপি সরকার সেসব কমিনিউটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার পূনরায় ক্ষমতায় এসে দেশে বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে আজ প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় মন্ত্রী বলেন, উন্নয়নের ঠিকানা শেখ হাসিনা, শেখ হাসিনা। তাই একটা কথা মাথায় রাখতে হবে। বাংলাদেশে অনেক সরকার ক্ষমতায় আসছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে পৌঁচেছে তা আর কোন সরকার পারে করতে পারে নি। বিদেশি অর্থায়ন ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু করা সম্ভব সেটা শেখ হাসিনা সরকার দেখিয়েছেন।
শ. ম. রেজাউল করিম বলেন, একটা মানুষে সমস্ত শরীর চেকআপ করতে যা যা প্রয়োজন এবং উপজেলা এ হাসপাতালকে আধুনিকায়ন করতে স্বাস্থ্য সংক্রান্ত মেশিনারিজ দ্রুত এসে পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস. এম ফুয়াদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, এডভোকেট কানাই লাল বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারমযান এস. এম মুইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন শহিদ, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
মন্ত্রী বলেন মাদক, দুর্নীতিবাজ, চাদাবাজ দলের কোন লোক হতে পারেনা। দলে থাকতে হলে সবাইকে ভাল হয়ে চলতে হবে। আমি (মন্ত্রী) দুর্নীতি করিনা। তাই দুর্নীতিবাজ কখনো আমার প্রশ্রয় পাবে না।
এসময় তিনি থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, পিরোজপুর সদরে কোন চাঁদাবাজি হচ্ছেনা। কিন্তু স্বরূপকাঠী উপজেলায় অটোষ্ট্যান্ড, বাসষ্ট্যান্ডসহ কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে বলে খবর রয়েছে। তাই তিনি ওসিকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, চাঁদাবাজ যদি দলের লোকও হয়ে থাকে তাকে ধরে আইনের আওতায় আনতে হবে।
এসময় তিনি পিরোজপুর-১ আসনের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চিকিৎসক সংকট দূর করাসহ উন্নতমানের চিকিৎসা উপকরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।
