প্রধান সূচি

Thursday, June 6th, 2019

 

পিরোজপুর লেডিস ক্লাবের পক্ষথেকে গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সহধর্মিনীকে সংবর্ধনা

পিরোজপুর লেডিস ক্লাবের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের সহধর্মিনী কবি পারভীন রেজাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক ও পিরোজপুরের জেলা প্রশাসকের পত্নী রিজিয়া সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা, রাশিদা বেগম, তহমিনা আলম, শাহিদা বারেক, তাসলিমা আক্তার প্রমুখ। এসময় অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।


বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই … গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। উন্নয়নের বিকল্প নাম শেখ হাসিনা। দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তিনি সেই লক্ষ্য নিয়ে এদেশে কমিনিউটি ক্লিনিক চালু করেছিলেন। কিন্তু বিএনপি সরকার সেসব কমিনিউটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার পূনরায় ক্ষমতায় এসে দেশে বন্ধ হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে আজ প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসববিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial