প্রধান সূচি

পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মে থেকে সারাদেশের সরকারি পাটকলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।

বুধবার দুপুরে ঢাকার বিজেএমসি’র সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিকলীগ ও সিবিএ ও নন সিবিএ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিটু।
তিনি জানান, ধর্মঘট চলাকালে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ- রেলপথ অবরোধ থাকবে। খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, সব মিলে সেটআপের অনুকূলে শ্রমিক-কর্মচারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগ ও স্থায়ীসহ ৯ দফা দাবিতে শ্রমিকরা ৫ মে থেকে মিলে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি পালন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial