প্রধান সূচি

Wednesday, May 8th, 2019

 

পিরোজপুরে বহুতল ভবনে ব্যবহৃত হচ্ছে মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট

পিরোজপুরে বহুতল ভবনে ব্যবহৃত হচ্ছে মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট। শহরের প্রাণকেন্দ্র টাউন ক্লাব রোডে একটি ৬ তলা  মার্কেটে ব্যবহৃত হচ্ছে এই সিমেন্ট। পিরোজপুরের মেঘনাসেম ডিলাক্স সিমেন্টের পরিবেশক মাসুদ ট্রেডার্সের পক্ষ থেকে বুধবার রাতে ভবনটির কার্যক্রম দেখতে যান রাগীব আহসান জাবির। এসময় তিনি ঐ ভবনের মালিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজমিস্ত্রীদের সাথে মেঘনাসেম ডিলাক্স সিমেন্টের বিভিন্ন গুনগত মান নিয়ে আলোচনা করেন। এ সময় ঐ ভবন তৈরির সাথে জড়িত রাজমিস্ত্রীরা মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করে তাদের সন্তুষ্টির কথা জানান। পরে তাদের সাথে নৈশভোজ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, মেঘনাসেম ডিলাক্সবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী উপজেলা প্রাথমিক শিক্ষা

ঘুষ ছাড়া কাজ করেন না ওয়াজুফা খানম

ঘুষ ছাড়া কাজ করেন না পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারি ওয়াজুফা খানম। শিক্ষকদের বদলি, পেনশন, জিপিএফ লোন, টিএ বিল, বিদ্যুৎ বিল, স্কুল কন্টিজেন্সিসহ যাবতীয় কাজেই দিতে হয় তাকে ঘুষ। অত্র শিক্ষা অফিসে যোগদান করার পর থেকেই ওয়াজুফা খানম শিক্ষকদের এসব ফাইলের কাজের জন্য মোটা অংকের ঘুষ নিচ্ছেন তিনি। শিক্ষা কর্মকর্তার সরলতার সুযোগ নিয়ে ওয়াজুফা অনায়েসে এ দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ একাধিকজনের। ওয়াজুফার হাতে ফাইল আটকে থাকার ভয়ে কোন শিক্ষকই তার অনৈতিক কাজের প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। শিক্ষা কর্মকর্তা দিলদার নাহারকে ভুলব বুঝিয়ে তিনি বীরদর্পে এসববিস্তারিত পড়ুন


পিরোজপুরের ইন্দুরকানীতে ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় এলজিইডি নির্মিত ইন্দুরকানী-বাগোলেরহাট সড়কের পত্তাশী বাজারে ব্রিজের সংযোগ সড়ক (এ্যাপ্রোচ রোড) ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ওই ব্রীজ ও সড়ক থেকে প্রতিদিন চলাচলকারী কয়েক হাজার মানুষ ও যানবাহন। স্থানীয়রা জানান, এই সড়কটি ইন্দুরকানী উপজেলাকে পার্শবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত করেছে। আর এই সড়ক ব্যবহার করে উপজেলার পত্তাশী ইউনিয়নের কয়েক হাজার মানুষ পিরোজপুর, মোড়েলগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। পার্শবর্তী এলাকার লোকজনও এই সড়কটি ব্যবহার করে। সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার পত্তাশী বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া বাজারবিস্তারিত পড়ুন


নাজিরপুরে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল প্রমুখ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের

১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “মানবিক বিশ^ বিনির্মাণে রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে শহরের এসি লাহা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর দুই দেশের আত্মার মেলবন্ধন ও বাঙ্গালী জাতিসত্ত্বা বিকাশে বাতিঘর। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস এবং জঙ্গীবাদ নির্মূলে তার সৃষ্টিকে অনুসরণ ও চর্চা করা উচিত। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট টিআইবি’র সনাক সভাপতি অধ্যাপকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দাপদাহে ওষ্ঠাগত জনজীবন

গ্রীষ্মের দাপদাহে ভান্ডারিয়ায় জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। সূর্যের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানের হাট-বাজারের ছোট খাট দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার কোন ভিড় ছিলনা চোখে পড়ার মত। প্রচন্ড তাপদাহে ভান্ডারিয়া পৌর শহরে ভারত সরকারের অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহের স্থানে প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করতে কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মত। তারা জীবন রক্ষা কবচ পানি সংগ্রহে ছোট, বড়, মাঝারি পাত্র নিয়ে কলের কাছে লাইন দিয়ে পানি সংগ্রহ করছে। অপরদিকে, পৌর শহরের বাইরে উপজেলার অন্য ৬টি ইউনিয়নেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে দুম্বার খামার

বাগেরহাটের ফকিরহাটে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে দুম্বার খামার। ফুয়াদ হাসান নামে এক যুবক দুম্বার এই খামার গড়ে তুলেছেন। ভারতের রাজস্থান থেকে তিনি এনেছেন পাঁচটি দুম্বা। আর এর মধ্যে তার খামারে জন্ম নিয়েছে দুটি দুম্বা শাবক। প্রাণিসম্পদ অধিদফতরের মতে, এদেশের আওহাওয়া দুম্বা পালনের অনুকূল হওয়ায় দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। সরেজমিনে গিয়ে দুম্বা খামারের মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের ফুয়াদ হাসান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে মার্কেটিং এর ওপর বিবিএ করেছেন। ছোট বেলা থেকেই তিনি পশুপাখি পুষতে ভালোবাসতেন। ওই ভালোবাসা থেকেই দুম্বারবিস্তারিত পড়ুন


সহকারী শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত ॥ জরিমানা ২শ’ টাকা!

ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় প্রাথমিক স্কুলের দুই প্রধান শিক্ষককে মাত্র দুই শত টাকা অর্থদন্ড করেছেন ইউএনও। প্রশিক্ষণে দুই শিক্ষক নজরুল ইসলাম চাঁন ও লুৎফর রহমান সেলিমের নাম না রাখার জের ধরে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুই প্রধান শিক্ষককে ইউএনও ডেকে নিয়ে তার অফিসে বসিয়ে রাখেন। ইউএনও বিকেলের দিকে অভিযুক্ত দুই প্রধান শিক্ষককে ২শ’ টাকা জরিমানা করে ছেড়ে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন জানান, প্রান্তিক যোগ্যতা নির্ধারণের জন্য উপজেলার সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন


বরিশালে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলায় নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বরেছে পুলিশ। নিহত নান্নু চৌকিদার উপজেলার সফিপুর ইউপির চরমালিয়া গ্রামের আব্দুল হামিদ চৌকিদারের ছেলে। তিনি উপজেলার বেপারীর হাট বন্দরের ব্যবসায়ী ছিলেন। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, সোমবার দুপুরে মাছ কিনতে যেয়ে নান্নু নৌকা থেকে নদীতে পড়ে যান। পরে স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেলে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বুধবার সকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল নগরীর বটতলা বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চত্রবর্তী এ জরিমানা করেন। জয়দেব বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গুণগত মান ও বাজার মনিটরিংয়ের জন্য অভিযান চালানো হয়। এ সময় তিনটি দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়সহ খেজুর পাওয়া যায়। পরে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল ইসলাম ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial