প্রধান সূচি

বরিশালে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলায় নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বরেছে পুলিশ।
নিহত নান্নু চৌকিদার উপজেলার সফিপুর ইউপির চরমালিয়া গ্রামের আব্দুল হামিদ চৌকিদারের ছেলে। তিনি উপজেলার বেপারীর হাট বন্দরের ব্যবসায়ী ছিলেন।
মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, সোমবার দুপুরে মাছ কিনতে যেয়ে নান্নু নৌকা থেকে নদীতে পড়ে যান। পরে স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেলে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বুধবার সকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial