প্রধান সূচি

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল নগরীর বটতলা বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চত্রবর্তী এ জরিমানা করেন।
জয়দেব বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গুণগত মান ও বাজার মনিটরিংয়ের জন্য অভিযান চালানো হয়। এ সময় তিনটি দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়সহ খেজুর পাওয়া যায়। পরে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল ইসলাম ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial