প্রধান সূচি

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় এলজিইডি নির্মিত ইন্দুরকানী-বাগোলেরহাট সড়কের পত্তাশী বাজারে ব্রিজের সংযোগ সড়ক (এ্যাপ্রোচ রোড) ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ওই ব্রীজ ও সড়ক থেকে প্রতিদিন চলাচলকারী কয়েক হাজার মানুষ ও যানবাহন।

স্থানীয়রা জানান, এই সড়কটি ইন্দুরকানী উপজেলাকে পার্শবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত করেছে। আর এই সড়ক ব্যবহার করে উপজেলার পত্তাশী ইউনিয়নের কয়েক হাজার মানুষ পিরোজপুর, মোড়েলগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। পার্শবর্তী এলাকার লোকজনও এই সড়কটি ব্যবহার করে। সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার পত্তাশী বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া বাজার সংলগ্ন একটি প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহ¯্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে।

গত সোমবার হঠাৎ করে ব্রিজটির পূর্ব অংশের মাটি দেবে যেতে শুরু করে। সর্বশেষ মঙ্গলবার রাতে সড়ক থেকে ব্রিজটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ওই সড়কে।

পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, বিষয়টি ইন্দুরাকনী উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।

ইন্দুরকানী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ ঢালী জানান, ভাঙ্গা অংশটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial