বাগেরহাটে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের
১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন
বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “মানবিক বিশ^ বিনির্মাণে রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে শহরের এসি লাহা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর দুই দেশের আত্মার মেলবন্ধন ও বাঙ্গালী জাতিসত্ত্বা বিকাশে বাতিঘর। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস এবং জঙ্গীবাদ নির্মূলে তার সৃষ্টিকে অনুসরণ ও চর্চা করা উচিত।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট টিআইবি’র সনাক সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, মূখ্য আলোচক ছিলেন মুখার্জী রবীন্দ্র নাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন রিজিয়া পারভীন, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
