প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে জেলা জজ আদালতের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালতের সামনে এসে শেষ হয়।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহতাব উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
এর আগে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial